রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চামড়া শিল্পকে টেকসই খাতে রূপ দিতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী ঈদুল আজহায় ‘জিরো ওয়েস্ট’ ধারণা নিয়ে এগোচ্ছে মন্ত্রণালয়।

রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের সভায় এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি চামড়া শিল্পকে টেকশই রূপ দিতে সাভারের সিইটিপি (পরিবেশবান্ধব কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার কথা জানান।
 
মন্ত্রী বলেন, ‘পশু জবাই থেকে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে এবং ঈদের পর থেকেই অ্যাকশনভিত্তিক কার্যক্রম শুরু হবে।’

সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাটও সাবান ও শিল্প কেমিক্যাল তৈরির মূল্যবান কাঁচামাল হতে পারে।

আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান দুটোই বাড়বে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।