রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেপ্তার ৩

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুরিয়া হিরোইনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ও সন্ধ্যার পর উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাসির উদ্দিন (২৬) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২) এর কাছ থেকে ১৯ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ্ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।