রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ চলমান ঈদ-উল-আযহা মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলছে। এই ক্যাম্পেইনে সৌভাগ্যবান ক্রেতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় মেগা পুরস্কার ও ক্যাশব্যাক। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা। বিশেষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় তাদের অর্জিত পুরস্কার।

টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক, আর জয়পুরহাটের মি. নাসিম এই ক্যাম্পেইনের মাধ্যমে পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়াও পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার। টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে নিজেদের বিশেষ ঈদ মুহূর্ত উদযাপন করেন বিজয়ীরা।

ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ মে, ২০২৬ থেকে এবং এটি চলবে ঈদ-উল-আযহা পর্যন্ত, ফলে আরও অনেক গ্রাহকের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেবার সুযোগ থাকছে ক্যাম্পেইন শেষ হওয়া পর্যন্ত।

ক্যাম্পেইনটির আওতায় গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টেকনোর এআইওটি পণ্য এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ আরও বিশেষ সব উপহার।

টেকনো গ্রাহকদের নিকটস্থ আউটলেটে গিয়ে নির্ধারিত ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের স্মার্টফোন কিনে এই ঈদ-উল-আযহায় পরবর্তী সৌভাগ্যবান বিজয়ী হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেকনোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করুন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।