রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইয়াদিয়া’র নতুন ইলেকট্রিক স্কুটার ‘জিটি২৫’

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইয়াদিয়া-এর নতুন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ‘জিটি২৫’ উম্মোচন করেছে। রবিবার (১৭ মে) তেজগাঁও এর ইয়াদিয়া ফ্ল্যাগশিপ শো-রুমে স্কুটারটি উম্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইয়াদিয়া’র চিফ বিজনেস অফিসার (সিবিও) এবং ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম)।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি ‘জিটি২৫’ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে শক্তিশালী মোটর, দীর্ঘ রেঞ্জ এবং স্মার্ট ডিজাইনের অভিজ্ঞতা।

জিটি২৫-এ আরও যুক্ত করা হয়েছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড, এলইডি হেডলাইট, উন্নত হাইড্রোলিক শক অ্যাবজর্পশন সিস্টেম এবং নিরাপদ ব্রেকিংয়ের জন্য ফ্রন্ট ডিস্ক ব্রেক। মডেলটি বিআরটিএ অনুমোদিত এবং এতে রয়েছে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

স্কুটারটিতে রয়েছে- ১২০০ ওয়াট হাব মোটর, যা সর্বোচ্চ ৫৪ কিমি/ঘণ্টা গতি প্রদান করতে সক্ষম। এছাড়াও ৭২ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারির মাধ্যমে একবার চার্জে প্রায় ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

দেশের প্রতিটি জেলার ইয়াদি শোরুমে পাওয়া যাচ্ছে নতুন এই স্কুটারটি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});