রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। ​আজ রোববার (১৭ মে) দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাটের আমলি আদালতে পাঠানো হলে বিচারক মোঃ আলাউদ্দীন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

​পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে গতকাল শনিবার দুপুরের দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতার (বিলুপ্ত ছিটমহল) বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ (লাল রঙের) মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, একটি বাটন ফোন এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

​পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ওই ঘটনায় পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সন্ধ্যায় সাব্বির বিন শামসকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পাঠানো হয়। আসামির আইনজীবী রফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

​লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, গতকাল রাতে সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। লালমনিরহাট সদর থানার বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে আমরা তাঁকে লালমনিরহাটের আদালতে সোপর্দ করি।

​পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বহুতল বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৫ সালের ২৭ মে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্তে নাম আসায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।