সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ঈদুল আজহা কবে, স্পষ্ট হলো তারিখ

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট  ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হবে। পরদিন ২৭ মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। এ লক্ষ্যে সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটি অথবা স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।