সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে তিনদিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ|

সোমবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) সুফলভোগী সদস্যদের গাভী পালনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি| এতে সভাপতিত্ব করেন ইউএনও ফাহমিদা আফরোজ|

এসময় প্রশিক্ষণ নিতে আসা ৪০ জন নারী সদস্যের উদ্দেশ্যে প্রধান অতিথি আব্দুল আজিজ এমপি বলেন- ‘বিগত ১৭ বছরে বিআরডিবির কোনো উন্নয়ন হয়নি| ক্ষতবিক্ষত হয়েছে বাংলাদেশ| তাই দেশকে এগিয়ে নিতে গাভী পালন করে আপনারা স্বাবলম্বী হবেন| সংসারে স্বামী-স্ত্রী-সন্তান সমানভাবে কাজ করলে কারোর অভাব থাকবেনা| ঋণের টাকা অন্যখাতে ব্যয় করবেন না| গাভী পালন করে স্বচ্ছলতা ফিরিয়ে আনুন|’

পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ওই প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ওসি মনজুরুল আলম, ইউসিসিএ’র সভাপতি আব্দুর রশীদ প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক&কাছ, বিআরডিবি’র মাঠ সহকারী অহেদুর রহমান ও প্রশিক্ষানার্থী শাহেদা বেগম|




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।