Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‎মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুরে প্রস্তুতি সভা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী দুর্গাপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ‎বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লালয়া নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সাব-রেজিষ্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিনসহ প্রমূখ।

‎সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও অহংকারের দিন। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।