সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের মালিকানাধীন বাসাবাড়িতে হঠাৎ করেই বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন তীব্র আকার ধারণ করে এবং একে একে সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফুল ইসলাম জানান, আমার বসতবাড়ির ৪টি ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, পরিবারের গহনা, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমার এক মুঠো খাবারও নেই।

স্থানীয় মাহফুজ খন্দকার জানান, হঠাৎ করে লাগা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। যার কারণে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে আমরা তদন্ত করিনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।