সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র’

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানে যুক্তরাষ্ট্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ এলমাসরি।

সোমবার (১৮ মে) সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে। কারণ ট্রাম্পের চারপাশে রয়েছেন অনেক মানুষ, যারা তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থিরা।”

প্রফেসর এলমাসরি আরও উল্লেখ করেন, “ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন, তা তিনি পাননি। এছাড়া তিনি ইরানিদের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলেন, সেটিও পূরণ হয়নি। ট্রাম্প আশা করেছিলেন ইরানের সঙ্গে আলোচনা ভিন্নভাবে এগোবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময়ও তার ইরান বিষয়ে উচ্চ প্রত্যাশা ছিল।”

দোহাভিত্তিক প্রতিষ্ঠানের এ প্রফেসর আরও বলেছেন, “যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য সত্যিকার একটি বিপর্যয়। যদি তিনি বিজ্ঞ হন তাহলে যুদ্ধ তার এখানেই শেষ করা উচিত। কিন্তু তিনি তা করবেন না। ট্রাম্প বর্তমান অবস্থা থেকে পিছিয়ে দেশের নাগরিকদের কাছে যুদ্ধ জয়ের ঘোষণা নিয়ে যেতে পারবেন না।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর তাদের মধ্যে টানা ৪০দিন যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হলে এখন পর্যন্ত সংঘাত আর শুরু হয়নি।

সূত্র : আল-জাজিরা



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।