সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দ্বিতীয়বার ডুবন্ত টিউবওয়েল থেকে কাদাপানি মিশ্রিত গ্যাস উদগীরণ

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বর্ষার পানির মধ্যে ডুবন্ত টিউবওয়েল থেকে দ্বিতীয়বারের মতো উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়ির সামনে টগার হাওরে এই ঘটনা ঘটে। কাদাপানি মিশ্রিত এই গ্যাস উদগীরণ দেখতে উৎসুক জনতা সেখানে ছুটে যাচ্ছে।

এর আগে গত ৩ জানুয়ারি শনিবার সকালে একই স্থানে গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছিল।

উপজেলা প্রশাসন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়ির সামনে হাওরে শুকনো মৌসুমে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। যা দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। সেসময় নলকূপ বসানো শ্রমিকরা ভয়ে দূরে সরে যান। পরে স্থানীয় এলাকাবাসী সেই দৃশ্য দেখতে ভিড় করেন এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই গ্যাস উদগীরণ বন্ধ হয়ে যায়। আজ আবারও ঠিক একই জায়গা থেকে বর্ষার পানির মধ্যে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কারণ একই জায়গা থেকে বারবার গ্যাস বের হওয়া খতিয়ে দেখা প্রয়োজন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় গ্যাস বের হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ জানুয়ারি একই স্থান থেকে গ্যাস বের হয়েছিল। আজ সকালেও বের হতে শুরু করে এবং দুপুরের দিকে তা বন্ধ হয়ে যায়। গতবার গ্যাস বের হওয়ার সময় বাপেক্সের সাথে কথা বলা হয়েছিল। এই বিষয়টি জানানো হলে তারা এসেছিল। তবে যে পরিমাণ গ্যাসের চাপ থাকা প্রয়োজন, তা না পাওয়ায় তারা এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবারও এমনটাই হওয়ায় এই বিষয়টি আবারও তাদেরকে জানানো হবে। এছাড়াও এই বিষয়ে কী করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।