সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় টয়লেট থেকে সানজিদা খাতুন (৭) নামে এক শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিভিন্নস্থানে ঘোরাফেরা করার পর সোমবার ভোরে নিজ বাড়িতে ফিরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরে আসে। পরে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই ঘটনায় নিহত সানজিদা খাতুন উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার আমিনুল ইসলামের মেয়ে। নিহতের মা জামেনা বেগম মারা যাওয়ার পর থেকে সে তার নানী চাঁনভানুর বাড়িতে বসবাস করত সানজিদা।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার পর থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি আত্মীয়-স্বজন ও স্থানীয়দের জানানো হয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর মাধ্যমে স্বজনরা জানতে পারেন নিখোঁজ হওয়ার আগে শিশুটিকে সর্বশেষ কালাকুমা এলাকার চাঁন মিয়া ওরফে চাঁনু পাগলার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে দেখা গিয়েছিল। পরে শিশুটির খালা সখিনা বেগম অভিযুক্তের বাড়িতে গিয়ে সানজিদার বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের উপস্থিতিতে বিল্লালকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় বিল্লাল হোসেন ফোনে স্বীকার করে যে, সে সানজিদাকে হত্যা করে তাদের বাড়ির টয়লেটে মরদেহ রেখে গেছে।

এরপর স্থানীয়রা অভিযুক্তের বাড়ির টিনশেড টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই বিল্লাল পলাতক ছিল। অবশেষে সোমবার সকালে নিজ বাড়িতে ফিরে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার বিল্লাল হোসেনকে থানায় রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে শেরপুরে আদালতে সোপর্দ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});