সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

সূত্র জানায়, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকার কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কে বাংলাদেশকে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটক করার খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তথ্য অনুযায়ী, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।