মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আদালতের নির্দেশ অমান্য করে ব্যক্তিগত জায়গায় খাল খননের অভিযোগ! 

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ব্যাক্তিগত জায়গার উপর দিয়ে খাল খননের অভিযোগ উঠেছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মৃত মাজেদ আলীর স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন এবং সন্তান মোঃ রায়হান সরকার, মোঃ আব্দুল মান্নান সরকার, মোঃ তৌফিক সরকার ও মোছাঃ মুসলিমা খাতুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ মে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মোঃ সানু আকন্দ জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।

আদালতের নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পরেও কোনকিছুর তোয়াক্কা না করে সম্পূর্ণ ব্যাক্তি মালিকানাধীন জায়গা খনন করে ক্যানেল করা হয়েছে।

জানা গেছে- চলতি অর্থ বছরে কৃষি সেচ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওয়াতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শাহজাদপুরে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ২ কিলো. ১৫০ মিটার খাল পুনঃখনন করা হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে খননকাজ চলমান থাকলেও বিপত্তি বাধে মাকড়কোলা লেবুতলা মৃত মাজেদ আলীর বাড়ির কাছে এসে।

খাল খননের জন্য লাল নিশান টানানোর পরেই ঐ জায়গাকে নিজেদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দাবি করে মৃত মাজেদ আলীর স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন এবং সন্তান মোঃ রায়হান সরকার, মোঃ আব্দুল মান্নান সরকার, মোঃ তৌফিক সরকার ও মোছাঃ মুসলিমা খাতুন বাদী হয়ে হত ১৩ মে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় সিরাজগঞ্জ ডেপুটি কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। বিজ্ঞ আদালত নথিপত্র পর্যালোচনা করে ১৪ মে জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক গাছ উপরে ফেলে ক্যানেলের জন্য মাটি কাটা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী মোঃ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও জোরপূর্বক গাছ কেটে বাদীর জায়গার উপর দিয়ে খাল খনন করেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});