মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় বরগুনা সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন বরগুনা ও বরগুনা সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করে।

সারা দেশের মতো বরগুনাতেও আয়োজিত এ মেলার কেন্দ্রীয় উদ্বোধন ঢাকায় অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরগুনার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি বলেন, ভূমি মেলা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এবং ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসময় তিনি জেলার নাগরিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজকে মেলায় অংশ নিয়ে আধুনিক ভূমিসেবার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান।

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর নতুন সেবাগুলোর সঙ্গে সাধারণ মানুষের সরাসরি পরিচয় ঘটানো।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন মেলা চলবে। মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ সংক্রান্ত সেবা বিষয়ে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

এছাড়া জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) স্বজল চন্দ্র শীল, শাওন মজুমদার সুমন সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,,,

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।