মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নরসিংদীতে ৩ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জনবান্ধব অটোমেটড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নরসিংদীতে ‘ভূমি সেবা সপ্তাহ’২০২৬ শুরু হয়েছে। সোমবার ১৯ মে সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২২ মে ৩দিন এই ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছে জেলার ৬ উপজেলা ভূমি অফিসসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিস।

তারই ধারাবাহিকতায় সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী -০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় সদর উপজেলা ভূমি অফিসে শুরু হয় ‘ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম। এসময় সংশ্লিষ্ট বুথের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করেন সেবা প্রত্যাশীরা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজত্ব মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে এই এ ভূমি সেবা আয়োজন করেছে মন্ত্রণালয়। এই সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কল সেন্টারের মাধ্যমে অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এছাড়া ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।