মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চাহিদাপত্র জমা দেওয়ার জন্য সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৪ জুনের মধ্যে নির্দেশ দিয়েছে।

সোমবার (১৮ মে) জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, মাউশির ওয়েবসাইট থেকে ১১ পৃষ্ঠার নির্ধারিত ছক সংগ্রহ করে বাজেট চাহিদাপত্র প্রস্তুত করতে হবে। এরপর সংশ্লিষ্ট গুগল ফরম পূরণ করে ৪ জুনের মধ্যে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ নাও পেতে পারে। এ কারণে সৃষ্ট কোনো পরিস্থিতির দায় অধিদপ্তর বহন করবে না বলেও সতর্ক করা হয়েছে।

গুগল লিংকগুলো হলো:

আঞ্চলিক অফিসগুলোর জন্য: https://forms.gle/bFZiXT6XizScFndEA

জেলা শিক্ষা অফিগুলোর (ডিইও) জন্য: https://forms.gle/QZDgpeoRUM1W57mn6

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর (ইউএসইও) জন্য: https://forms.gle/wEkgJtcmsamzBUTm9

সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়গুলোর (টিটিসি) জন্য: https://forms.gle/oGZaRtQJBy8ewu789

সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর জন্য: https://forms.gle/FqTcQXdCi52mT4z6A

সরকারি মহাবিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/AgKF5x7TosXdi6udA

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/53ajMtUrlarNapfc7

সরকারি স্কুল এন্ড কলেজগুলোর জন্য: https://forms.gle/QZJk1tJ7h4Z41SA09 



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।