মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

গত ৫ মাসে ১৯ বার হামলার শিকার হয় কর্মীরা, দাবি জামায়াতের

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাথরঘাটা উপজেলার জামায়াতের নেতাকর্মীদের উপর ১৯ টি হামলার বর্ননা তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন লিখিত বক্তব্য পাঠ করেন৷

এসমসয় নির্বাচন কেন্দ্র করে গত ১২ জানুয়ারি থেকে ১২ মে পর্যন্ত ১৯ টি সহিংসতার ঘটনার একটি তালিকা পাঠ করেন তিন। যার মধ্যে নির্বাচনের আগের ৭ টি এবং নির্বাচন পরবর্তী ১২ টি হামলার বর্ননা রয়েছে। এসব সহিংসতার মূল অভিযুক্ত পাথরঘাটা ও বামনা উপজেলার বিএনপির নেতাকর্মীরা।

মুহিবুল্লাহ হারুন লিখিত বক্তব্যে বলেন, এখনো দৈনন্দিন দুই একটি ঘটনা ঘটছে। অসংখ্য ঘটনার তথ্য প্রতিবেদন আকারে আমাদের কাছে জমা হয়েছে, প্রয়োজনে আমরা সেগুলো আপনাদের কাছে (সাংবাদিকদের) পৌছে দেব। এই দুই উপজেলার কোন অভিভাবক আছে বলে মনে হয় না। স্থানীয় প্রশাসন সব কিছু দেখেও না দেখার এবং জেনেও না জানার ভান করছে।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত বরগুনা-২ আসন বিশেষ করে পাথরঘাটা ও বামনার জনগন কিছু চিহ্নিত সন্ত্রাসীর অত্যাচার নির্যাতনে অতিষ্ট হয়ে এক বিভীষিকাময় জীবন ও সময় অতিবাহিত করছে। নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী মতের লোকদের উপর বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।

শেষে তিনি বলেন, ৫ আগষ্টের বিপ্লবের পর এ দেশের জনগন বাংলাদেশকে একটি ভিন্ন পরিবেশে দেখার আশা করেছিল। সেই পুরনো ফ্যাসিবাদী সমাজ এ দেশের মানুষ প্রত্যাশা করেনি। কিন্তু বরগুনা-২ আসনের মানুষ সেই পুরনো আমলের সন্ত্রাসের রাজত্ব প্রত্যক্ষ করছে। তাই আমরা এলাকার সাধারণ জনগণের পক্ষে এবং দলীয়ভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপরোক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি যাতে আপনারা সঠিক তথ্য সংগ্রহ করে দেশবাসী এবং প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন এবং পাথরঘাটা উপজেলা তথা বরগুনা-২ আসনের জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।