বগুড়ার নন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার চকরামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৪), হাফিজ উদ্দিনের ছেলে সুজন হোসেন (২৬), উচালবাড়ীয়া গ্রামের শুকুর আলীর ছেলে এনামুল হক (২৫) ও ফোকপাল গ্রামের কোরবান মন্ডলের ছেলে রতন মন্ডল (৪০)।
এছাড়া জিআর পরোয়ানাভূক্ত আসামি ফোকপাল গ্রামের ফরিদ হোসেনের ছেলে ওয়াজেদ হোসেন ওরফে অজিদ ও সিআর পরোয়ানাভূক্ত আসামি কল্যাণনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শিপন আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভূক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে| মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| মঙ্গলবার ওই আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুশল/সাএ