মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কোনাট ছড়া গ্রামবাসী।

মঙ্গলবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাট ছড়া গ্রামের ইয়াবা সম্রাট রহমত আলী বাড়ি থেকে ইয়াবা ক্রয় করে আসার সময় ওই গ্রামের যাদুকাটা নদীর তীর সংলগ্ন তোতা মিয়ার পাথর ভাঙ্গার মিলের সামনে থেকে তাদের আটক করে কোনাটছড়া গ্রামবাসী ও সচেতন যুবসমাজ।

জানা গেছে,কোনাট ছড়া গ্রামের ইয়াবা সম্রাট রহমত আলী বাড়ি থেকে ইয়াবা ক্রয় করে গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটচড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো রউফ মিয়া (৩২),ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো মনির হোসেন (৩৫) ও সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো শফিক মিয়া (৩২) সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিলো। পরে স্থানীয় এলাকাবাসী তাদের ঘোরাফেরা সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে গ্রামের বাসিন্দাগন। পরে খবর পেয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(এসআই) নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

এসময় তাদের সাথে থাকা কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের আটকের পর আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে MD Sajjad এর আইডি পোস্ট করার পর মুহুর্তেই ভাইরাল হয়। এসময় ভিডিওতে ইয়াবা ব্যবসায়ী মনির বলতে দেখা যায়, কোনাট ছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে ইয়াবা সম্রাট রহমত আলীর কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছিল তার নিজ গ্রাম ঘাগড়ায়।

ইয়াবা ট্যাবলেটসহ তিন জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম জানিয়েছেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।