বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে ১ জন নিহত

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চার দিনের ব্যবধানে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক সিএনজির সংঘর্ষে ১ জন নিহত ও একেই ঘটনায় ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৫)। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার মাদ্রাসা পাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই জন হলো উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ ও হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ। অপর আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনা কবলিত সিএনজিটি আস্তমা গ্রামের। আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারে যাওয়ার সময় চলন্ত অবস্থায় পেচন থেকে সজোরে ধাক্কা দেয় মালবোঝাই একটি ট্রাক। এতেই দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে প্রায় কাছাকাছি জায়গায়, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিলো। একই জায়গায় বার বার কেনো দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান স্থানীয়দের।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলী উল্লাহ এক জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তার নাম পরিচয় এখনোও পাননি। নিহত বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলা কোনো একটি গ্রামে ধারনা করা হচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।