বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সামিটে জয়ের মালিকানা, তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে কঠিন চুক্তি

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সামিট গ্রুপে ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষের একটি ডকুমেন্টও যুক্ত করেন।

পোস্টে দাবি করা হয়, সামিট কমিউনিকেশনে সজীব ওয়াজেদ জয়ের মালিকানা রয়েছে বলে ওই চুক্তিতে উল্লেখ আছে। এছাড়া আদালতে দাখিল করা চুক্তিতে বলা হয়েছে, জয় তার স্ত্রীকে এককালীন ১ মিলিয়ন ডলার প্রদান করবেন। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ২০ হাজার ডলার করে ক্রিস্টিনাকে প্রদান করবেন বলেও প্রতিশ্রুতি রয়েছে।

তার পোস্ট অনুযায়ী, ১০ বছরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২.৪ মিলিয়ন ডলার। এছাড়া চুক্তি স্বাক্ষরের সময় ২০২৫ সালের ১ জুনের মধ্যে ট্যাক্স ফ্রি আরও ১ মিলিয়ন ডলার প্রদান করার বিষয়েও উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।

জুলকারনাইন সায়ের তার পোস্টে লিখেছেন, সাধারণত যেসব বিষয়ে তিনি কাজ করেন, সেসব নিয়ে তিনি খুব বেশি লেখেন না। তবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ও তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন আলোচনার কারণে তিনি এই বিষয়টি সামনে আনতে চান বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকাশিত ডকুমেন্টটি ২২ পাতার একটি চুক্তির অংশ, যার সম্পূর্ণটি ৩৪৬ পৃষ্ঠার। এখানে মাত্র দুটি পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

পোস্টে আরও বলা হয়, শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকটি শিল্পগোষ্ঠী ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে, যার মধ্যে সামিট গ্রুপ অন্যতম। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যের সঙ্গে বড় ব্যবসায়িক গোষ্ঠীর অংশীদারিত্ব থাকলে তা স্বার্থের সংঘাত তৈরি করে কি না।

তিনি আরও দাবি করেন, পুরো ডকুমেন্ট সামনে এলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});