বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র গরমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বেড়েছে গ্রীষ্মকালীন ছুটি

বেড়েছে গ্রীষ্মকালীন ছুটি

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি, সরকার-পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে।

শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুন থেকে বিদ্যালয়গুলো পুনরায় খুলবে।

এর আগে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি নির্ধারিত ছিল। তবে গ্রীষ্মপ্রধান রাজ্যে মাত্র ছয় দিনের ছুটি দেওয়া নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের কারণে বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান এবং দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে অনেক স্কুলেই পাঠদান ব্যাহত হয়েছে। ফলে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ক্লাসও বহু বিদ্যালয়ে এখনো যথাযথভাবে শুরু হয়নি।

এই পরিস্থিতিতে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, আবহাওয়ার প্রকৃত অবস্থা বিবেচনা না করেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, তীব্র গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদে রাজ্যের সব জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আরও ১৪ দিনের ছুটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ, ১১ মে থেকে শুরু হওয়া ছুটি এখন ৩১ মে পর্যন্ত বহাল থাকবে এবং নিয়মিতভাবে বিদ্যালয় খুলবে আগামী ১ জুন থেকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।