বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর চিত্র

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি আঁকা এবং নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (২০ মে) রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে আন্দোলন স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহ ধরে হলের ছাদের কাজ চলছিল। কাজের শেষ দিন হলের ছাদ সংস্কারকাজে নিয়োজিত এক শ্রমিক হলের পেছনের ব্লকের ছাদে কুরুচিপূর্ণ ছবি আঁকেন। বুধবার সকালে তারা প্রথম ছবিটি দেয়ালে দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তাদের অভিযোগ, কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণ ও ইঙ্গিত করে আসছিলেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা দায়ীদের শাস্তি, হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগত শ্রমিকদের নিয়ন্ত্রণের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, বুধবার সকালে শিক্ষার্থীরা দেয়ালে অঙ্কিত একটি চিত্র দেখতে পেয়ে বিষয়টি প্রশাসনকে জানায়। এরপর তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে নিয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়।তিনি আরও বলেন, কাউকে শনাক্ত করা না যাওয়ায় ওই চিত্রটি মুছে ফেলা হয় এবং সকালে বিষয়টি সমাধান করা হয়। তবে রাত ১১টার দিকে হঠাৎ করে এ নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে আবার পুনরায় বৈঠক হবে। সেখানে বিষয়টি পুনরায় আলোচনা করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});