বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফুলবাড়িয়া থানার এস আই শামীম জেলায় পুরস্কৃত

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

দ্রুততম সময়ে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেপ্তার ও দেশের জ্বালানি সংকটময় মুহূর্তে অবৈধভাবে জ্বালানি বিক্রির দায়ে জড়িতদের বিপুল পরিমাণ জ্বালানিসহ ট্যাঙ্ক লড়ি জব্দ করে তাঁদের আটক করে ফুলবাড়িয়ায় থানার এস আই শামীম কবির জেলায় পুরস্কৃত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) অনুষ্ঠিত মে মাসের মাসিক কল্যাণ সভায় পুরস্কার হিসেবে তাঁকে নগদ অর্থ তুলে দেয় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

জানাগেছে,এস আই শামীম কবির উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া মধ্যপাড়া এলাকায় জমির ভাগবাটোয়ারা নিয়ে নাতী কর্তৃক বয়োবৃদ্ধ দাদা হোসেন আলীকে পানিতে ডুবিয়ে হত্যায় জড়িত ২ জন আসামীকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেন। সম্প্রতি সময়ে একই ইউনিয়নের রঘুনাথপুর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন, গাজা সহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেন। এছাড়াও তিনি শিবগঞ্জ হাটকালিবাজার হতে ট্যাঙ্ক লড়িসহ ২২০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার ও ৩ জন কে গ্রেপ্তার করেন।

এস আই শামীম কবির ফুলবাড়িয়া থানায় যোগদানের পর থেকেই থানা এলাকায় মাদক নির্মূল, অপরাধ ও অপরাধীদের দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো কাজের মূল্যায়ন স্বরুপ তিনি এর আগেও একাধিকবার পুরুস্কৃত হয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দিত থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ এর পরামর্শ ও দিক নির্দেশনায় এস আই শামীম কবির পুরস্কৃত হওয়ায় অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেইসাথে আগামীতে পুলিশ বাহিনীর সুনাম অর্জনে আরও ভালো কিছুর প্রত্যাশায় সকলের দোয়া কামনা করেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});