শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আজ ১৩ জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি, সতর্ক থাকার আহ্বান

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এ সময় কৃষকদের খোলা মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় তিনি জানান, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রাণহানি এড়াতে এসব জেলার কৃষকদের সকাল ১০টা পর্যন্ত খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়। এর মধ্যে বেশিরভাগই কৃষিকাজে নিয়োজিত মানুষ। সচেতনতা বৃদ্ধি ও আবহাওয়া সতর্কতা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});