শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে হজ পালনের সময় মৃত্যুবরণকারী বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। মক্কায় মারা যাওয়া নারী হজযাত্রী হলেন সুলতানা চৌধুরী (৭৯), যিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।

চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।

সরকারি বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

এদিকে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় চিকিৎসাকেন্দ্র এবং আইটি হেল্পডেস্কের কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং ২০ হাজারের বেশি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান অনুষ্ঠিত হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});