Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যাত্রীবাহী বাসে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় যাত্রীবাহী বাসে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবাহী বাসে করে পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বগুড়া সদর থানার গোকুল এলাকায় বগুড়া রংপুর মহাসড়কের পূর্ব পাশে হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকার জাহিদুল ইসলাম (৪৮)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্ত দিয়ে আসা একটি ইয়াবার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় হিলি থেকে বগুড়াগামী A.S.T Brother পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের জি-১ সিটে বসা টিকিটবিহীন যাত্রী জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে একটি লাল টিস্যু ব্যাগের ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি পলিপ্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২০০ গ্রাম।

এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমসহ Symphony D43 বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক চালানের সাথে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।