শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

একাধিক স্থানে ভয়াবহ হামলায় কমান্ডার ও জঙ্গিসহ নিহত ২৩!

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানে দফায় দফায় অভিযান

পাকিস্তানে দফায় দফায় অভিযান

সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ২৩ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কমান্ডারও রয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গত ৪৮ ঘণ্টায় দত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু অঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক এসব অভিযানে একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর আরও ২৩ জন সদস্য নিহত হয়েছে।

পাকিস্তানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বোঝাতে ব্যবহার করা হয়। আর ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দটি বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ব্যবহৃত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে জান মীর নামের এক শীর্ষ কমান্ডারও রয়েছেন। তিনি তোওর সাকিব নামেও পরিচিত ছিলেন। তার মৃত্যু ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

মীর নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সরকার পুরস্কারও ঘোষণা করেছিল। এসব অপরাধের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ নাগরিকদের হত্যা অন্তর্ভুক্ত ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা ব্যবহার করছিল এমন জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এছাড়া নিহতদের কাছ থেকে অস্ত্র এবং বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছ। এসব এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।