শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আল-বদর কমান্ডারকে গুলি করে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা

আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা

কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন।

নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, তিনি জম্মু ও কাশ্মীরে বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনায় জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকে পাকিস্তান ও পিওকেতে লস্কর-ই-তইবা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও হিজবুল মুজাহিদিনসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৫০ জনের বেশি শীর্ষ কমান্ডার অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হয়েছেন।

দক্ষিণ কাশ্মীরে তরুণদের উগ্রবাদে জড়াতে বুরহান হামজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা আরজামান্দ গুলজার প্রায় সাত বছর আগে পাকিস্তানে যান এবং পরে আল-বদরে যোগ দেন। ধীরে ধীরে তিনি সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে কাশ্মীরে জঙ্গি নিয়োগ, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে লস্কর-ই-তইবার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদিও অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এর আগে মার্চে লাহোরে লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপরও হামলার ঘটনা ঘটে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।