শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ডুবুরিদলের অভিযান

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে পড়ে দেবরাজ বর্মন নামে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের বনভাঙ্গা আবাসন গ্রাম সংলগ্ন ধনু নদীতে পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির খোঁজে নদীতে তল্লাসি চালিয়েও বিকাল পর্যন্ত কোনো খোঁজ পায়নি।

নিখোঁজ শিশু দেবরাজ বর্মন সদর ইউনিয়নের বনভাঙ্গা আবাসন গ্রামের লেবু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে শিশু দেবরাজকে নিয়ে তার দাদী ধ্রুপতী বর্মন বাড়ির পাশে ধনু নদীর তীরে ধানের খলায় কাজ করতে যান।

এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি নদীর পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে কোথাও না পেয়ে ইটনা ফায়ার সার্ভিসকে খবর দেন।

দুপুরের দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নদীর তলদেশে তল্লাসি শুরু করে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});