শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: সিবগাতুল্লাহ

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

শনিবার দুপুরে পঞ্চগড় পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা ছাত্রশিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া থমকে যায়। দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

সিবগা বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছে। শুধু রামিসা নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এবং কেউ যাতে ধর্ষণ করে পার পেতে না পারে তা নিশ্চিত করবে। অন্যথায় জনগণই এসব ঘটনার বিচার নিশ্চিত করতে রাজপথে নামতে বাধ্য হবে। এ সময় তিনি নাসিরুদ্দিন নাসির- এর ওপর হামলার নিন্দা জানান।

তিনি বলেন, মতের অমিল থাকতে পারে, তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিবগা অভিযোগ করেন, চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীর পা দ্বিখণ্ডিত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ওপর হামলা হয়েছে এবং সর্বশেষ নাসিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মনে হচ্ছে দমন-পীড়নের সংস্কৃতি আবারও ফিরে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে নানা মত ও পথের মানুষ থাকবে। তাদের কথা বলার সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, জেলা শিবির সভাপতি রাশেদ ইসলাম এবং জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৭ম থেকে ১০ম শ্রেণির সিঙ্গেল ডিজিট রোলধারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});