রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন রাসেল মাহমুদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম সাকের জানান, পুলিশ সুপারের নির্দেশে রাসেলকে গ্রেপ্তার করে রাঙ্গামাটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “তিনি একটি মামলার সন্দেহভাজন আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে শনিবার বিকেলে রাসেল মাহমুদ ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা চান। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অতিরিক্ত ও অনুচিত ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।

ক্ষমা চেয়ে দেওয়া ওই ভিডিও ও পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী হিসেবে দাবি করেন এবং অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথাও উল্লেখ করেন।

বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এ ছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গ্রেপ্তার রাসেল মাহমুদ রাঙ্গামাটি সদরের আরেকটি মামলার আসামি। তাই তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});