রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যার দিকে তাজমহল রোডের ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তারা।
তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কুশল/সাএ