Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের নলডাঙ্গায় দুই হাজার লিটার জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মমিনপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল এমরান খান। ‎ অভিযুক্ত ব্যবসায়ীর নাম জমশেদ আলী। তিনি মমিনপুর বাজারের ‘মেসার্স জমশেদ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। 

‎জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ করা প্রায় দুই হাজার লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুদ রাখায় ব্যবসায়ী জমশেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুদ রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুদকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।