রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে অটোরিকশার চাপায় সরকারি কলেজের অফিস সহায়কের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী অটোরিকশা উল্টে গেলে সেটি উদ্ধার করতে গিয়ে অটোরিকশার চাপায় আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজের অফিস সহায়ক (নাইট গার্ড) নিহত হয়েছেন। রোববার রাত ১০ টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেন।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বুড়িচং-রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর-শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক (নাইট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন জানান, আব্দুল মান্নান তিনটি অটোরিকশায় প্রায় ১০ মণ ধান বোঝাই করে কংশনর বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর-শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওঠার সময় তিনি দেখতে পান একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে নিচে পড়ে যাচ্ছে। তখন তিনি নিজের ধান বোঝাই অটোরিকশা থেকে নেমে সেটিকে ধাক্কা দিয়ে সহায়তা করতে যান। এ সময় তিনি নিজেই উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীরা নিহতের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। সোমবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। আমাদের জানালে আইনগত সহায়তা করা হবে।”



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।