রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে চৌবাচ্চার পানিতে ডুবে বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় চৌবাচ্চার পানিতে ডুবে শরীফুল ইসলাম (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর (শরীফপুর) এলাকায় অবস্থিত আল হেলাল কোল্ড স্টোরেজ থেকে তার মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি আল হেলাল কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি হালকা কাজ করছিলেন।

কোল্ড স্টোরেজের কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক জানান, গত ২৩ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে শরীফুল ইসলাম কোল্ড স্টোরেজের কনডেন্সার ইউনিটের নিচে থাকা পানির হাউজে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তাকে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আল হেলাল কোল্ড স্টোরেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শরীফুল ইসলাম চৌবাচ্চার পানিতে পড়ে ডুবে মারা গেছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি নেশাগ্রস্ত ছিলেন। মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক থানায় একটি আবেদন করেছেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।