সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামিনে মুক্ত হলেন এনসিপি নেতা তারেক রেজা

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

এর আগে রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র ছাত্রদল ও এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ২২ মে রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখসহ মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের নামে পালটা মামলা করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অয়ন রহমান খানকে গ্রেপ্তারের পর তারেক রেজাকেও গ্রেপ্তার করে।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে এনসিপি নেতা তারেক রেজার নামে একটি মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একই মামলায় শনিবার রাতে যশোর থেকে এনসিপির অঙ্গ সংগঠন ছাত্রশক্তির নেতা অয়ন রহমানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। তাকে রোববার বিকালে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, যুবশক্তির নেতা অয়ন রহমানকে গুম করা হচ্ছে বলে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছিল। আমরা কাউকে গুম করার পক্ষে না, গুমের অভিযোগ ভিত্তিহীন। অয়ন রহমানকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আইনগত প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অয়ন রহমানকে আটক প্রক্রিয়ার সময় তার বাবা, মা ও বোনকে পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন