সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র এক সপ্তাহ পরই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে উৎসবের আগমুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া জনজীবনে অস্বস্তি বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সারা দেশে একই ধরনের আবহাওয়া নাও থাকতে পারে। কোথাও বৃষ্টি স্বস্তি এনে দিতে পারে, আবার কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। বরং ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। ফলে ঈদের নামাজ ও কুরবানিসহ বিভিন্ন আয়োজনে অংশ নিতে রাজধানীবাসীকে গরমের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

অন্যদিকে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সেখানে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

তবে এই স্বস্তিদায়ক আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, আগামী ২৬ মে থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন