মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, একই পরিবারের ৭ জন আহত

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে পেছন থেকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি নড়াইল যাওয়ার পথে জরুরি প্রয়োজনে যাত্রীবাহী নোহা মাইক্রোবাসটি সড়কের পাশে থামানো ছিল। এ সময় পেছন দিক থেকে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির ট্রাক এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৩টা ২৬ মিনিটে কুচিয়ামোড়া সেতু এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা নোহা গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতরা হলেন, হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লাইলি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)। তাদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়া এলাকায়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});