বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা স্বস্তিদায়ক, পশুর হাটেও নেই ভোগান্তি: সাভারে ডিসি-এসপি’র পরিদর্শন

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাভারের মহাসড়ক ও পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (২৭ মে) দুপুরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তারা জানান, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

তারা আরও জানান, পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে গরু কেনাবেচা করছেন। কোথাও চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পরিদর্শন শেষে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাভার মডেল থানা পরিদর্শন করেন। সেখানে তিনি সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবুদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন