বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ফুলবাড়িয়া যাত্রী উঠানো নিয়ে চালককে ছুরিকাঘাত করলো আরেক চালক

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঈদ যাত্রায় ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে মফিজ উদ্দিন(৩৬) নামে এক চালককে আরিফ হোসেন নামে আরেক চালক ছুরিকাঘাত করে আহত করেছে।

আহত মফিজ (৩৬) সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আজ বুধবার বিকাল ৫টার দিকে ঘাতক ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ মাদকাসক্ত। সে পাঁচ কুশমাইল এলাকার মোঃ সোহরাব আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২৭মে) পৌরসভার চান্দের বাজারে অটোরিক্সায় যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি হয় আরিফ ও মফিজের মধ্যে। মফিজকে হুমকি দিয়ে বাড়িতে চলে যায় আরিফ । অটো চালক মফিজ দেওনাইপাড় এলাকায় যাত্রী নামিয়ে আসার সময় রাস্তায় গাড়ি আটকিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আরিফ ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্যপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

চান্দের বাজারের ব্যবসায়ী রেজাউল করিম জানান, আরিফ এক সময় এই রাস্তায় অটো রিক্সা চালাতেন। প্রায় বছর খানেক ধরে তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। আজ বুধবার সকালে এখানে আরিফের পরিচিত একজনের গাড়িতে যাত্রী উঠাচ্ছিলেন। যাত্রী উঠানো নিয়ে বাধা দেন মফিজ। এটা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের দুই জনের মধ্যে। পরে যাত্রী নিয়ে ফেরার পথে পথরুদ্ধ করে তাকে ছুরিকাঘাত করেন।

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।