বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বার্থ রক্ষা না হলে ইরানের সাথে চুক্তি করা হবে না: ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার (কেবিনেট) বৈঠকে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ওভাল অফিসে ফেরার পর এটি ছিল ট্রাম্পের দ্বাদশ কেবিনেট বৈঠক।

হোয়াইট হাউস থেকে সাংবাদিক ম্যানুয়েল রাপালো জানিয়েছেন, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট অভিবাসন, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনীতির মতো বিভিন্ন অভ্যন্তরীণ নীতিগত বিষয়ে কথা বলেন। সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় এই বিষয়গুলো রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। তবে এসব আলোচনার মধ্যেও ইরান আলোচনার বিষয়টিই সবচেয়ে বড় হয়ে দেখা দেয়।

ইরানের সঙ্গে আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, `আমি একটি দারুণ চুক্তি করতে চাই। আর সেটি যদি দারুণ কোনো চুক্তি না হয়, তবে আমরা তা করব না।‘

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। তিনি রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং নিজের সমর্থক সব পক্ষ থেকেই এই যুদ্ধ শেষ করার নানামুখী চাপের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে আলোচনার অগ্রগতি বা গতিশীলতা বজায় রাখার বিষয়টিই এখন হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য হিসেবে দেখা যাচ্ছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তিনি একটি বড় বা চমৎকার চুক্তি করতে চান। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং তাদের সন্তুষ্ট করতে পারে-এমন কিছুর চেয়ে কম কোনো চুক্তিতেই ওয়াশিংটন রাজি হবে না।

সূত্র: আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।