বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে গোলাগুলি

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, জাহাজটি রাডার সিস্টেম বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি সদস্যরা সেটিকে লক্ষ্য করে অভিযান চালায়।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রও পাল্টা প্রতিক্রিয়া জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাসনিমের দাবি, মার্কিন বাহিনী পরে বন্দর আব্বাসের আশপাশের একটি খালি এলাকায় গুলি ছোড়ে। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।