বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো নানা সংকট ও পরাশক্তির চাপের মুখে রয়েছে। একই সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত শেষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দেশের মানুষ যেন সুখ-দুঃখ ভাগাভাগি করে একে অপরের পাশে দাঁড়াতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

স্পিকার আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও অর্থনৈতিক কষ্টের মধ্যে জীবনযাপন করছে। সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছলদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

নিজ জন্মভূমির মানুষের মাঝে জাতীয় সংসদের স্পিকার হিসেবে ফিরে আসতে পেরে আবেগাপ্লুত হওয়ার কথাও উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, স্বাধীনতার সময় অসংখ্য স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে সেই স্বপ্নের অনেক কিছু এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর দেশে আবারও গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলেও উল্লেখ করেন স্পিকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে কাজ করবে। বর্তমানে মানুষ অনেক বেশি স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং রাজনৈতিক মতের কারণে কাউকে হয়রানির শিকার হতে হচ্ছে না বলেও দাবি করেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের বাকস্বাধীনতা ও নিরাপত্তা। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী ও স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।