রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইরানের অনুমতি নিয়ে হরমুজ অতিক্রম করল ২০ জাহাজ

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিট জানিয়েছে, ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ২০টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। ২৪ ঘন্টায় এসব জাহাজ পার হয়েছে। 

ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, যেসব জাহাজ আজ চলাচলের অনুমতি চেয়েছিল, তাদের মধ্যে কিছু ইতোমধ্যে অনুমতি পেয়ে পার হয়েছে এবং বাকিগুলো ভোররাতের মধ্যে পার হবে।

তারা জানান, এসব জাহাজ যেসব দেশে যাচ্ছে, সেখানে রাসায়নিক সারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের চাহিদা থাকায় তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মানবিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের জন্য নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা নিশ্চিত করেছে তারা জানিয়েছে।

সূত্র-পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন