রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

দেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামরুদ্দিন আবসার দীর্ঘদিন ধরে বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি গণসংস্কৃতি ফ্রন্টের সক্রিয় সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণসংগীতের দল ‘সৃজন’-এর সঙ্গেও তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল।

গণসংগীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন। শুধু গণসংগীত নয়, বিভিন্ন ছড়ায়ও সুরারোপের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে গেছেন তিনি।

বামপন্থী আদর্শভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তিনি। সহকর্মীদের কাছে তিনি ছিলেন নিষ্ঠাবান, নির্লোভ, নিরহংকার ও সাহসী একজন সাংস্কৃতিক সংগঠক।

তার মৃত্যুতে দেশের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন