সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এ মিছিল বের করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল। মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয়েছিল বলেও জানান তারা।

ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে একই দিনে সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকাতেও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে জানা গেছে। ওই মিছিলের প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।