সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে হামে আক্রান্ত মোট ৯৪১ শিশু ভর্তি হয়েছিল।

সোমবার (১ জুন) হাসপাতালটির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে হামে আক্রান্ত ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ছয় থেকে নয় মাস বয়সি ৩৩৩ জন এবং নয় মাস থেকে দুই বছর বয়সি ২৭৫ জন ছিল। ফলে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ছিল দুই বছরের কম বয়সি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধুমাত্র মে মাসেই হামে আক্রান্ত হয়ে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ঢাকা জেলার। এ জেলার ৩৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর গাজীপুর জেলার ৪৭ জন এবং ভোলা জেলার ৪১ জন শিশু ভর্তি হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।