সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী আহত হয়েছেন । সোমবার দুপুরে নিশ্চিন্তা – চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) ও হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)। এ ঘটনায় আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া (১৯)।

ওসি মুক্তারুল ইসলাম জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাঁচবিবি খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। রাস্তায় খড় থাকায় মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এসময় চান পাাড়া থেকে ছেড়ে আসা একটি পিক-আপ মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ইমন খন্দকার মারা যান। স্থানীয়রা ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান ওসি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।